আজ এই রেসিপিটি খাইয়ে বাজিমাত করে দিন বন্ধুদের
ফ্রায়েড ইডলি স্যান্ডউইচ
উপকরণ:
ইডলি – ৬ পিস
ধনেপাতার চাটনি – ১/২ কাপ
নুন – স্বাদমতো
জোয়ান – ১/২ চা-চামচ
কর্নফ্লাওয়ার – ২ টেবিলচামচ
লঙ্কাগুঁড়ো – ১/২ চা-চামচ
ময়দা – ১/২ কাপ
ভাজবার জন্য তেল
চিজ কোরানো – ১/২ কাপ
প্রণালী: ইডলিগুলো অর্ধেক করে কেটে নিন। একটা ইডলি থেকে দুটো গোল হবে। ইডলির মধ্য়ে ভালো করে ধনেপাতার চাটনি মাখিয়ে দিন। ইডলিগুলির দুদিকেই চাটনি মাখাবেন। চাটনির উপর কোরানো চিজ দিয়ে অন্য চাটনি মাখানো অর্ধেক ইডলি দিয়ে চাপা দিন। ঠিক স্যান্ডউইচের মতে করে। একটা বাটিতে কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, জোয়ান, লঙ্কাগুঁড়ো, ১ টেবিলচামচ তেল দিয়ে ভাল করে ফেটিয়ে নিন জল দিয়ে। একটা ঘন ব্যাটার তৈরি করুন। কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে একটা করে তৈরি করে রাখা স্যান্ডউইচ ইডলি ব্য়াটারে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়ুন। বেশ সোনালি করে ভেজে তুলে নিন। অর্ধেক করে কেটে নিয়ে সার্ভ করুন যে কোনও সস দিয়ে। এই রান্নাটি খেতে যেমন ভাল, দেখতেও ততটাই ভাল হয়।
চাটনি বানাতে লাগবে
ধনেপাতা – ১ আঁটি
কাঁচা আম – ৪ ফালি
চিনি – ১ চা-চামচ
নুন – স্বাদমতো
রসুন – ৬ কোয়া
গোটা জিরে – ১/২ চা-চামচ
সব উপকরণ একসঙ্গে পিষে নিলেই চাটনি তৈরি।

Post a Comment